ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ২২ নভেম্বর ২০২০

দেশে একদিনে আরো ৩৮ মৃত্যু, নতুন শনাক্ত ২০৬০

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৮৭০ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৬০ জনকে।

দেশে বর্তমানে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮৮ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনে।    

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জনে। 

আইনিউজ/এসডিপি   

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়