আইনিউজ ডেস্ক
আপডেট: ১৮:৩৫, ২২ নভেম্বর ২০২০
প্রথম ধাপে পঁচিশ পৌরসভার নির্বাচন হবে ২৮ ডিসেম্বর
আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ইঙ্গিত আগেই দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। তবে একইদিনে দেশের ২৩৪টি পৌরসভায় ভোট করার চিন্তা করলেও শেষ পর্যন্ত ধাপে ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
রবিবার (২২ নভেম্বর) প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ডিসেম্বরের ২৮ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযাযী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর।
এবছর নির্বাচনে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
মো. আলমগীর বলেন, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















