ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ২২ নভেম্বর ২০২০

অগ্নিসংযোগকারীদের মদদ ও অর্থদাতা সমান অপরাধী: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজধানীতে সাত বাসে অগ্নিসংযোগকারীদের মদদ ও অর্থদাতা সমান অপরাধী।

তথ্যমন্ত্রী বলেন, গত ১২ নভেম্বর হঠাৎ রাজধানীতে সাতটি বাসে আগুন দেয়া হয়েছে। ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল ঠিক একইভাবে সাতটি বাসে ন্যাক্কারজনভাবে হামলা করা হয়েছে। আগেও হামলার ঘটনা অস্বীকার করতো বিএনপি। এবারো সাত বাসে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করছে দলটির নেতা-কর্মীরা।

রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইউএনও কার্যালয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ‘বকনা বাছুর’ বিতরণী অনুষ্ঠান শেষে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী এ মন্তব্য করেন।

ড. হাছান বলেন, সাত বাসে অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অনেককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী রয়েছে। বনানীতে কোথায় বসে বাসে আগুন দেয়ার এই পরিকল্পনা হয়, কোথায় থেকে অর্থ এসেছে সেগুলো গ্রেফতারকৃতরা স্বীকার করেছে। এই স্বীকারোক্তির পর মির্জা ফখরুল ইসলাম সাহেব কী বলবেন? 

তথ্যমন্ত্রী বলেন, যারা বাসে আগুন দিয়েছে, পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, তারা যেমন অপরাধী, তেমনি যারা মিথ্যাচার করে অপরাধীদের আড়াল করার চেষ্টা চালিয়েছেন তারাও সমানভাবে অপরাধী। জনগণ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপির নেতা গয়েশ্বর বাবু সকালে একবার, বিকেলে একবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিষেদগার করেন। এতেই প্রমাণ হয়, দেশে মুক্ত গণতন্ত্রের চর্চা চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়