নিজস্ব প্রতিবেদক
‘মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা’
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।’
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে দখলে নেবেন। অপদখল থেকে কীভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে।’ ক্ষমতায় যেতে ওঁৎ পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় সব পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শিগগিরই গ্যাসও সরবরাহ করা হবে।’
এসময় অস্বচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান সেতুমন্ত্রী।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















