নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে সৌদি যুবরাজকে আমন্ত্রণ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান
২০২১ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপন। একই সাথে পালন করা হবে স্বাধীনতার ৫০ বছর। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল-দুলাইহান রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী এ আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে এখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সুষ্ঠুভাবে সৌদি আরবে ফিরিয়ে নেওয়ার পথ সুগম করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে সৌদি সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান।
তিনি বিশেষত আরামকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ ইত্যাদির আগ্রহের কথা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।
ড. মোমেন ঢাকার সৌদি দূতাবাসের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে ফিরে যাওয়ার গতিতে সন্তোষ প্রকাশ করেন।
তিনি রাষ্ট্রদূতকে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সকল সহযোগিতার আশ্বাস দেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















