নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দুই মরদেহ উদ্ধার, ধারণা- মাদক সেবন
ফাইল ছবি
রাজধানীর শাহবাগ থানা এলাকায় পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে- মৃতরা মাদকসেবী ছিলেন।
আজ (সোমবার) সকালে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে বকশীবাজার মোড়ে ফুটপাত থেকে বাবু (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকায়ই থাকতেন।
ধারণা করা হচ্ছে- অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে।
অপর দিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সকাল ৭টার দিকে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঢাবি দোয়েল চত্বরের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই এলাকার লোকজন জানান, মৃত ব্যক্তি ভ্রাম্যমাণ ছিলেন, নেশা করতেন। ধারণা করা হচ্ছে- নেশাগ্রস্তের কারণে তার মৃত্যু হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















