নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২০
বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ফাইল ছবি
যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে আট কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় এ চার্জশিট অনুমোদন দেয়।
দুদক পরিচালক (জনসংযোগ) কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
২০১৮ সালে ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন খালেদ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ক্লাবে ক্যাসিনো ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। অভিযানের দিন খালেদের ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবসহ চারটি ক্লাব সিলগালা করে দেয়া হয়।
গত বছরের ২১ অক্টোবর খালেদ মাহমুদের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















