নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১৯, ২৪ নভেম্বর ২০২০
ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন ফরিদুল হক
ফাইল ছবি
জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা। একইসঙ্গে বিকেল থেকেেই মন্ত্রিসভায় আরো রদবদলের গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মো. ফরিদুল হক খান দুলালকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হওয়ার বিষয়টি আজ (সোমবার) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল সন্ধ্যা ৭টায় তার শপথ অনুষ্ঠিত হবে।’
অপরদিকে বঙ্গভবন সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে একজনের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, আমার এই উপজেলা থেকে নির্বাচিত এই আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান স্যার মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শপথ নিচ্ছেন। আমরা বিকাল ৫টা নাগাদ এই সুসংবাদটি জেনেছি। সংবাদটি পাওয়ার পর স্যারকে অভিনন্দনও জানিয়েছি।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, মন্ত্রিসভার রদবদল আনার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সবসময়ই প্রস্তুত থাকে। এখনো সেভাবে আছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
সর্বশেষ চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর রদবদল করা হয়। এরমধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে দফতর পরিবর্তন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। আর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছিল।
বর্তমানে মন্ত্রিসভায় মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী রয়েছেন ৩ জন।
উল্লেখ্য, গত ১৩ জুন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্মমন্ত্রণালয় মন্ত্রিশূন্য রয়েছে।
ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলঅমপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুযারি পূর্বপাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম। জানা গেছে, তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি ১০ম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















