ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ২৪ নভেম্বর ২০২০

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনিরুজ্জামান আর নেই

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জোবায়ের।

মুনীরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ আগে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি জানান, খন্দকার মুনীরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর পরীক্ষায় তার করোনা পজিটিভ এলে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গত ৩১ অক্টোবর রাতে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালে ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। একই সময়ে তিনি বাম রাজনীতির দীক্ষা নেন। সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। দৈনিক সংবাদে তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। পরে ভারপ্রাপ্ত সম্পাদক হন। তিনি দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সম্পাদক ছিলেন।

খন্দকার মুনীরুজ্জামান সাংবাদিকতা ছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা এবং নিয়মিত কলাম লিখতেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়