আইনিউজ ডেস্ক
আপডেট: ১৬:৩৬, ২৪ নভেম্বর ২০২০
ঘূর্ণিঝড় ‘নিভার’: কী হতে পারে বাংলাদেশের?
প্রতীকী ছবি
সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। সেই সাথে মেঘলা আবহাওয়া। অপরদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপের রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘নিভার’।
বাংলাদেশ কী ক্ষতিগ্রস্থ হবে?
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন- ‘নিভার’ নামটি ইরানের দেওয়া।
তবে ঘূর্ণিঝড় 'নিভার' হলেও বাংলাদেশের কোনো ক্ষয় ক্ষতি হবে না বলেও জানিয়ছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের রূপ নিলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না, এটি ভারত-শ্রীলঙ্কার দিকে যাবে। নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে ঝড়-বৃষ্টি সেভাবে হবে বলে আমরা মনে করছি না।’
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এ মাসে বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















