নিজস্ব প্রতিবেদক
নাইকো দুর্নীতি মামলা: খালেদার চার্জ গঠন শুনানি ৫ জানুয়ারি
ফাইল ছবি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২০২১ সালের ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে জানান, তিনি অসুস্থ। তারা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির নতুন দিন ঠিক করে দেন।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রয়াত একেএম মোশাররফ হোসেন, কামালউদ্দিন সিদ্দিকী, খন্দকার শহীদুল ইসলাম, সিএম ইউসুফ হোসাইন, মীর ময়নুল হক, মো. শফিউর রহমান, গিয়াসউদ্দিন আল মামুন, এমএএইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















