ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ২৪ নভেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২২৩০, মৃত্যু ৩২

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন। একই সময়ে ১৫ হাজার ১৮ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ২৩০ জনকে। 

দেশে বর্তমানে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৮ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জনে।    

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ২ হাজার ২৬৬ জন সুস্থ হয়েছেন। দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়