ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২৪ নভেম্বর ২০২০

ওমরাহ এজেন্সির লাইসেন্স নবায়নের সময় বেড়ে ৩০ নভেম্বর

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ও লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লাইসেন্স নবায়ন করতে পারবে ওমরাহ এজেন্সিগুলো।

আজ (মঙ্গলবার) ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর জারি করা ওমরাহ কার্যক্রমে এজেন্সির তালিকা প্রকাশ ও নবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তির শর্তাবলী বহাল রেখে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়