ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৭, ২৪ নভেম্বর ২০২০

‘রোহিঙ্গা ফেরাতে তিন বছরেও পরিবেশ তৈরি করেনি মিয়ানমার’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিনদে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিনদে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গা ঢলের তিন বছর হলেও একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। কারণ মিয়ানমার ফিরিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি করেনি।

আজ (মঙ্গলবার) ঢাকায় নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় তাদের কাছে তিনি রোহিঙ্গা সংকট তুলে ধরেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিনদে, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি ওসিস বেনেতিজ সালাস এবং নরওয়ের রাষ্ট্রদূত অ্যাসপেন রিকতার সেভেন্দসেনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান। একই সাথে হাইটেক পার্কে আইসিটি খাতে বিনিয়োগের জন্য তাদের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়