ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১০:৩৫, ২৫ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৩৬, ২৫ নভেম্বর ২০২০

মোহাম্মদপুরের পর এবার আগুনে পুড়লো কালশীর বস্তি

মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লাগার পর এবার  আগুনে পুড়লো মিরপুরের কালশী এলাকার একটি বস্তি। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের কর্মতৎপড়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালশীর বস্তিতে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়া বাঁধ বি ব্লকের ওই বস্তিতে মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। য়াগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই অন্তত ৪৩টি বস্তিঘর এবং ১২টি দোকান পুড়ে যায়।

তবে কীভাবে ওই বস্তিতে আগুন লেগেছে, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। সেখানে কেউ হতাহত হননি বলে কামরুল হাসান জানান।

এর আগে, সোমবাররাত পৌনে ১২টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। সেখানে পুড়ে গেছে ২০০ ঘর ও ৩৫টির বেশি দোকান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়