ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৯, ২৫ নভেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৫৬, মৃত্যু ৩৯

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন মারা গেছেন। একই সময়ে ১৬ হাজার ১  টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ১৫৬ জনকে। 

দেশে বর্তমানে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৭ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনে।    

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ২ হাজার ৩০২ জন সুস্থ হয়েছেন। দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জনে।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়