ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২৬ নভেম্বর ২০২০
আপডেট: ১৩:৪৫, ২৬ নভেম্বর ২০২০

আগামী মাস থেকে দেশে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

আগামী মাস থেকে দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা জানান, অ্যান্টিজেনের কোন কিটটি সবচেয়ে ভালো বা কার্যকর সেটি নিশ্চিত না হওয়ায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে দেরি হচ্ছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত দুটি কিটের কার্যকারিতা পরীক্ষা এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, আগামী মাস থেকে দেশে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই- এমন ১০টি জেলায় এই কার্যক্রম শুরু করা হবে। তবে সন্দেহজনক রোগীর অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ না হলে তাকে অবশ্যই পিসিআর পরীক্ষা করতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়