ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২৬ নভেম্বর ২০২০

দেশে করোনায় মৃত্যু সাড়ে ছয় হাজার ছাড়াল

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জন মারা গেছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরো ২ হাজার ২৯২ জনকে।  

দেশে বর্তমানে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৪ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।     

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে ২ হাজার ২৭৪ জন সুস্থ হয়েছেন। দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জনে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়