নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১২, ২৬ নভেম্বর ২০২০
আপডেট: ২২:১৬, ২৬ নভেম্বর ২০২০
আপডেট: ২২:১৬, ২৬ নভেম্বর ২০২০
শুক্রবার বসতে পারে পদ্মাসেতুর ৩৯তম স্প্যান
ফাইল ছবি
শুক্রবার (২৭ নভেম্বর) বসতে পারে পদ্মাসেতুর ৩৯ তম স্প্যান। আবহাওয়া অনুকূলে থাকলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে সেতুর ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ‘টু-ডি’ স্প্যানটি বসানো হবে। এতে সেতুর পাঁচ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হবে।
পদ্মাসেতুর প্রকৌশলী মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ রওনা হবে। এরপর প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের ওপর বসাবেন। এরপর বাকি থাকবে মাত্র দুইটি স্প্যান।
গত ২১ নভেম্বর বসানো হয়েছিল পদ্মাসেতুর ৩৮তম স্প্যান। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















