নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:০৫, ১ এপ্রিল ২০২১
করোনা সংক্রমণরোধে বন্ধ হতে পারে বইমেলা
করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ভাইরাসটি প্রতিরোধে বইমেলাসহ অন্যান্য মেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র বন্ধের সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় এর বাইরেও বেশ কিছু সুপারিশ করা হয়েছে। যা দ্রুত সরকারকে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। গত ৩০ নভেম্বরের পর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ ধারাবাহিকভাবে কমতে থাকে। কিন্তু মার্চের শুরু থেকে দৈনিক শনাক্ত রোগী, মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে।
[আরও পড়ুন: সব ধরনের নির্বাচন স্থগিত করল ইসি]
কয়েকদিন ধরে দৈনিক পাঁচ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যুর তালিকাটাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত।
মহামারির নতুন ধাক্কা আসার এমন পরিস্থিতিতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।
করোনা রোধে সরকার ঘোষিত নির্দেশনাগুলোকে স্বাগত জানালেও এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেয়ার পরামর্শ দেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সর্বশেষ ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬ হাজার ৪৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনের হিসেবে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরও ৫৯ জন। যা গত নয় মাসের তুলনায় সর্বোচ্চ।
দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১০৫ জনে।
আইনিউজ/এসডি
সংশ্লিষ্ট নিউজ: করোনা মোকাবিলায় জনগণের সহযোগিতা দরকার: প্রধানমন্ত্রী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























