ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৩, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৪৪, ১২ এপ্রিল ২০২১

মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে ৩ টা পর্যন্ত

ব্যাংকিং কার্যক্রম

ব্যাংকিং কার্যক্রম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হবে। লকডাউনকালে দেশের সকল ধরণের ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই বন্ধের আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ব্যাংকে ভিড় হতে পারে। এ কারণে এদিন সকাল ১০টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আটদিনের কঠোর লকডাউনে ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।

আইনিউজ/এসডিপি

লকডাউনে সাতদিনে যা করা যাবে, যা করা যাবে না

কঠোর লকডাউনে নেয়া যাবে করোনা টিকা, তবে....

বিধিনিষেধ মানাতে কার্যকর পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ

আটদিনের কঠোর লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

লকডাউনে বন্ধ থাকবে সব রিকশাও

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়