ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৩০, ১৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে দেশে একদিনে মৃত্যু একশ` ছুঁইছুঁই

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ৯৬ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে আরও ৫ হাজার ১৮৫ জনকে। 

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৯৮৭ জনে। 

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮২৫ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

একদিনে আরও ৫ হাজার ৩৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন দাঁড়িয়েছে।  

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন-

করোনায় আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান মারা গেছেন

ব্যয়ভার বহন করতে না পারায় করোনা হাসপাতালটি বন্ধ করা হয়: স্বাস্থ্য ডিজি

পাঁচ দেশের প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত

দেশব্যাপী সর্বাত্মক লকডাউন, কঠোর অবস্থানে পুলিশ

উৎসববিহীন পহেলা বৈশাখ, উদযাপিত হচ্ছে বাঙালির হৃদয়ে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়