নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৯, ১৪ এপ্রিল ২০২১
আব্দুল মতিন খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আব্দুল মতিন খসরু মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৪ এপ্রিল) পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ বিলোপ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারের পথ উন্মুক্তকরণে মতিন খসরুর অবদান জাতি চিরদিন স্মরণ করবে। পাশাপাশি সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের ইতিহাসে চির ভাস্বর হয়ে থাকবে।
পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বরেণ্য আইনজীবী ও জননেতা হিসেবে আব্দুল মতিন খসরু জনগণের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি (খসরু) দেশের আইন ও বিচার বিভাগের উন্নয়নে বিশাল অবদান রেখেছেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা একজন জননেতা এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হারালাম। তিনি জাতির পিতার হত্যাকাণ্ডসহ জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার বিচারকালে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
উল্লেখ্য, বুধবার (১৪ এপ্রিল) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন চৌধুরী।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
আব্দুল মতিন খসরুর প্রথম জানাজা বৃহস্পতিবার সকালে
করোনা আক্রান্ত হয়ে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু মারা গেছেন
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















