ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫৯, ১৭ এপ্রিল ২০২১

বাঁশখালীতে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি

আহত শ্রমিক। ছবি- ডয়চে ভেলে

আহত শ্রমিক। ছবি- ডয়চে ভেলে

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে তাতে গুলি চালায় পুলিশ। এতে ৫ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন আশঙ্কাজনকভাবে গুলিবিদ্ধ। পুলিশ-শ্রমিক এই সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ তদন্ত কমিটি করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিবে এই কমিটি। 

ডিআইজি আনোয়ার এ বিষয়ে বলেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশন ও ক্রাইম) জাকির হোসেন খানকে প্রধান করে রেঞ্জ অফিসের পুলিশ সুপার নেছার উদ্দীন ও চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত এসপি কবির হোসেনকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে। বিক্ষোভে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৫ জন শ্রমিক।

এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ৬ জন আশঙ্কাজনকভাবে গুলিবিদ্ধ। বাঁশখালীতে পুলিশ-শ্রমিক এই সংঘর্ষের বিস্তারিত জানতে ক্লিক করুন...

এছাড়াও, পুলিশের গুলিতে ৫ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যেকোন ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহারের ফলে বারবার এ ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হচ্ছে। গুলি চালিয়ে মানুষ হত্যা করা যেন বর্তমান ভোটারবিহীন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। মির্জা ফখরুলের এ বিষয়ে প্রতিক্রিয়ার বিস্তারিত জানতে ক্লিক করুন...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়