নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:৩৯, ১৯ এপ্রিল ২০২১
সোমবার মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তারেক শামসুর রেহমান
ড. তারেক শামসুর রেহমান
সোমবার পিরোজপুরে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক ও কলামিস্ট অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান।
রোববার (১৮ এপ্রিল) শামসুর রেহমানের ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন স্বজনেরা। তবে লকডাউনের কারণে স্ত্রী-সন্তানরা তাকে শেষ বিদায় জানাতে আসতে পারবেন না।
শামসুর রেহমানের ছোট ভাই খালিদ শহিদুর রহমান মিঠু জানান, সোমবার সাড়ে ১০ টায় দাফন সম্পন্ন হবে। তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের ইচ্ছা ছিল মা-বাবার পাশে তাকে দাফন করার। এ জন্য আমরা পারিবারিকভাবে পিরোজপুরে দাফনের সিদ্ধান্ত নিই ।’
গত প্রায় ২৫ বছর ধরে দেশে একাই থাকতেন তারেক শামসুর রেহমান। স্ত্রী সন্তান থাকেন যুক্তরাষ্ট্রে। মাঝে মধ্যেই স্ত্রী সন্তানকে দেখতে তিনি যুক্তরাষ্ট্রে যেতেন বলে জানান স্বজনেরা।
তুরাগ থানার এসআই আলী আজম বলেন, ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে গোসল শেষে লাশ তার নিজ বাসায় উত্তরা ১৮ নম্বর সেক্টরে নেওয়া হয়। বাদ আছর সেখানে প্রথম জানাজা শেষে স্বজনেরা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হন।
গত শনিবার দুপুরে উত্তরা-১৮ নম্বর সেক্টরের রাজউকের আবাসিক প্রকল্পের দোলনচাঁপা বিল্ডিংয়ের ১৩০৪ নম্বর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতর থেকে ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী অধ্যাপক রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লিখতেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























