নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৩৪, ১৯ এপ্রিল ২০২১
ঈদের আগেই শিথিল হবে লকডাউন
সংগৃহীত ছবি
লকডাউন বাড়লেও তা ঈদের আগে শিথিল হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করেছে।
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, ‘এখন লকডাউন চলছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে সরকার সক্রিয় চিন্তা করছে। ঈদের আগে অবশ্যই লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য। ঈদ কেনাকাটার জন্য এবং ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য শিথিল করা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এভাবে চিন্তাভাবনা করছে। এ বিষয়ে সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে। করোনার এমন পরিস্থিতিতে আমাদের জীবনই এখন হুমকির মুখোমুখি। অনেকে জীবিকার কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ। আমরা জানি তারা কষ্ট পাচ্ছে। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী পরিবহন শ্রমিকসহ যারা বেকার আছেন তাদের আর্থিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভাসমান মানুষদের মধ্যেও ত্রাণ বিতরণের করেছেন। জেলা প্রশাসকরা বিষয়টি দেখছেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা এখন একটা লকডাউন পরিস্থিতিতে আছি। করোনার দ্বিতীয় তরঙ্গ আঘাত হেনেছে। সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। ইউরোপের বিভিন্ন দেশে তৃতীয় তরঙ্গ শুরু হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে দ্বিতীয় তরঙ্গ ভয়াবহভাবে আঘাত হেনেছে। আমাদের এখানে ফাস্ট ওয়েবে সংক্রমণ ও মৃত্যুর হার বলতে গেলে একেবারেই কম ছিল। কিন্তু এবার আমরা মৃত্যুর হারে তিন ডিজিটে চলে আসছি। এটা ভয়ঙ্কর একটা চিত্র। টেস্ট যত বেশি হচ্ছে সংক্রমণ ততই বাড়ছে। এ ভেরিয়ানটা অত্যন্ত ভয়ঙ্কর। এর সংক্রমণ গতি বেশি এবং সংক্রমণও ছড়ায় দ্রুত। ’
উল্লেখ্য, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ হার নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত...
এর আগে গত রোববার (১৮ এপ্রিল) রাতে এ বিষয়ে কমিটি ৩১তম অনলাইন সভায় আলোচনা করে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।
সপ্তাহ শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে আবার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরি রাখার পরামর্শও দেওয়া হয়।
জাতীয় কমিটি জানায়, তারা এর আগে সরকারকে কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন ঘোষণার সুপারিশ করেছিল। সরকার এর মধ্যে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। এতে তারা সন্তোষ প্রকাশ করে। যদিও বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না বলে মন্তব্য করেন তারা।
বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনীতি সচল রাখার স্বার্থে শিল্প কলকারখানা খোলা রাখার বিষয়টিও কমিটি উপলব্ধি করে। তবে বেসরকারি দপ্তর, ব্যাংক খোলা রাখা, ব্যক্তিগত গাড়ি চলাচল বাড়তে থাকা, ইফতার বাজারে অনাকাঙ্খিত ও অপ্রয়োজনীয় অতিরিক্ত ভিড় লকডাউনের সাফল্যকে অনিশ্চিত করে। পাশাপাশি সভা সামাজিক সমতার বিষয়েও নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। স্বাস্থ্য, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে, খোলা রাখা জরুরি সেবার তালিকা প্রকাশ করার জন্য কমিটির অনুরোধ করেছে। তা না হলে বিরূপ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করা হয়। এ বিষয়ে বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























