ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১৪, ১৯ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক-অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল

বিমান। ফাইল ছবি

বিমান। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। এর ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞাও ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশনস মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের গাইডেন্স ও নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব দেশ এবং বাংলাদেশে থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

পৃথক এক বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদও ২৮ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী চলছে আটদিনের কঠোর লকডাউন। যা দুদিন পর শেষ হওয়ার কথা। কিন্তু জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শ এবং দেশে করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে

তবে ঈদের আগে এই লকডাউন শিথিল হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়