ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৫, ২০ এপ্রিল ২০২১

লকডাউনে প্রবাসীদের দেশে না আসতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে না আসতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মিশনগুলো পদক্ষেপ নিতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশ মিশন জরুরি প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার প্রভৃতি দেশ জরুরিভাবে প্রবাসীদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানায়, লকডাউনে কেবল জরুরি প্রয়োজনেই দেশে ফেরা যাবে। তবে দেশে ফিরতে আগ্রহীদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে এবং দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, লকডাউনের কারণে দেশে আটকা পড়েছেন অনেক বিদেশগামী। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমিকরা। এজন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু করেছে সরকার।

জানা গেছে, প্রবাসী কর্মীদের জন্য বুধবার থেকে এক সপ্তাহের জন্য ট্রানজিট ফ্লাইট চালু হবে। ট্রানজিট ফ্লাইট প্রবাসী কর্মীসহ সবার জন্য উন্মুক্ত। তবে এসব ফ্লাইটে শুধু বাংলাদেশ থেকে যাওয়া যাবে। বাংলাদেশে কোনো ট্রানজিট ফ্লাইট প্রবেশ করবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়