নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:১৪, ২০ এপ্রিল ২০২১
বুধবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু
চলমান লকডাউনের মধ্যে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হবে বুধবার (২১ এপ্রিল) থেকে।
মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়া উল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
বেবিচক জানিয়েছে, পরবর্তীতে সার্কুলার দেওয়ার মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল থেকে দেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয় বেবিচক।
এদিকে চলমান লকডাউনে দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য বুধবার থেকে এক সপ্তাহের জন্য ট্রানজিট ফ্লাইট চালু হবে। এই ফ্লাইটে ফ্লাইট প্রবাসী কর্মীসহ সবার জন্য উন্মুক্ত। তবে এসব ফ্লাইটে শুধু বাংলাদেশ থেকে যাওয়া যাবে। বাংলাদেশে কোনো ট্রানজিট ফ্লাইট প্রবেশ করবে না।
এছাড়াও প্রবাসীদের জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু রয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























