ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৩২, ২১ এপ্রিল ২০২১

আজ থেকে যেসব অভ্যন্তরীণ রুটে চলবে ইউএস-বাংলার ফ্লাইট

ইউএস-বাংলার বিমান

ইউএস-বাংলার বিমান

চলমান লকডাউনের মধ্যে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২১ এপ্রিল) থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা।

রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে ৩টি, সিলেটে ২টি, যশোরে ২টি, সৈয়দপুরে ২টি ও বরিশালে ১টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

ইউএস-বাংলার ফ্লাইটের সময়সূচি

ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ১০টা, দুপুর ২টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ২০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বেলা ১১টা ২৫ মিনিট, দুপুর ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায়।

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৮টা, সন্ধ্যা ৭টা এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টা ২০ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে।

ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ১০টা ১৫ মিনিট ও বিকেল ৫টা ১৫ মিনিটে এবং সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বেলা ১১টা ৪৫ মিনিট ও সন্ধ্যা ৭ টায়।

ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৯টা ও বিকেল ৫টা ৩০ মিনিটে এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১০টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টায়।

ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৯টা ৩৫ মিনিটে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ভাড়া

ঢাকা থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ের জন্য ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ মোট ৩৪৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৬,৮৯৮টাকা। এছাড়া ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট, যশোর ও বরিশালে ন্যূনতম ভাড়া ওয়ান ওয়ের জন্য ৩,৩৯৯ টাকা আর রিটার্ন ভাড়া ৬,৬৯৮ টাকা সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ।

এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করার জন্য যে কোনো তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

অভ্যন্তরীণ যে পাঁচ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়