ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৪, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৩৪, ২১ এপ্রিল ২০২১

অভ্যন্তরীণ যে পাঁচ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান

বিমান। ফাইল ছবি

বিমান। ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ পাঁচটি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

পাঁচটি রুট হলো- ঢাকা-চট্রগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-যশোর-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত তথ্য ও টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের যেকোনো বিমান সেলস অফিস, বিমান ওয়েবসাইট বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়া উল কবির জানান, বুধবার থেকে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হবে।

এদিকে চলমান লকডাউনে দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য বুধবার থেকে এক সপ্তাহের জন্য ট্রানজিট ফ্লাইট চালু হবে। এই ফ্লাইটে ফ্লাইট প্রবাসী কর্মীসহ সবার জন্য উন্মুক্ত। তবে এসব ফ্লাইটে শুধু বাংলাদেশ থেকে যাওয়া যাবে। বাংলাদেশে কোনো ট্রানজিট ফ্লাইট প্রবেশ করবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়