নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৪১, ২১ এপ্রিল ২০২১
৪ দিনের রিমান্ডে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী
‘শিশুবক্তা’ হিসাবে পরিচিত ২৭ বছর বয়সী রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ১৩ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুবক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এরপর ১৬ এপ্রিল তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত...
গত ৮ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের করা মামলায় গ্রেফতার করা হয় শিশুবক্তাকে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পরে র্যাবের জিজ্ঞাসাবাদে শিশুবক্তা জানিয়েছিলেন, ‘কী আর বলমু স্যার, জোশের কারণে অনেক সময় হুঁশ থাকে না। ওয়াজের মঞ্চে উঠলে শরীরে একটা জোশ চলে আসে। তখন আর নিজেরে ধরে রাখা যায় না। অনেক কিছু না বুঝেই বলে ফেলছি। আর এমন হবে না। এবারের মতো আমারে মাফ করে দেন স্যার... (র্যাবের জিজ্ঞাসাবাদের বিষয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন)
বর্তমানে শিশুবক্তা গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























