নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৬, ২৫ এপ্রিল ২০২১
মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে ২১ লাখ টিকা
আগামী মে মাসের প্রথম সপ্তাহ দেশে আসছে আরও ২১ লাখ করোনা টিকা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল বাশার খুরশীদ আলম জানান, বেক্সিমকো আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।
এর আগে শনিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন বলেছিলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা সেরাম দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।.... বিস্তারিত
এ বিষয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, গত পরশু বেক্সিমকো তাদের ২০ লাখ টিকার কথা জানিয়েছে।
উল্লেখ্য, সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকা ‘কোভিশিল্ড’ বাংলাদেশ শিগগিরই পাচ্ছে না বলে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া একটি চিঠিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























