ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ২০:১৫, ২৫ এপ্রিল ২০২১

‘সংক্রমণ ছড়ানোর ৩০০ গুণ ক্ষমতা রয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের’

করোনাভাইরাস

করোনাভাইরাস

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে হাসপাতালে পাওয়া যাচ্ছে না সিট, দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এমনকি কবরস্থান- শ্মশানঘাটেও লেগেছে লাশের মিছিল। বিশেষজ্ঞরা বলছেন ভারতে ছড়িয়ে পড়েছে করোনার ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’। আর এ ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, প্রতিবেশী দেশ ভারতে অসম্ভব খারাপ রকমের করোনার সংক্রমণ ঘটছে, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। 

তিনি বলেন, ভারতে যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে- ডাবল বা ত্রিপল মিউটেশন ভাইরাস, তা সারাবিশ্বে বিস্ময় হিসেবে দেখা দিয়েছে। ভারতের এই ডাবল কিংবা ত্রিপল মিউটেশন ভাইরাস যেন কোনোভাবেই দেশে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

অধ্যাপক ডা. রোবেদ আমিন

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, আমরা করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ অতিক্রম করছি। আগামী ২৮ এপ্রিল সরকার ঘোষিত কঠোর লকডাউন শেষ হবে। এরই মধ্যে আজ ২৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হয়েছে। বর্তমান এ সময়ে জনগণের সহযোগিতা একান্তভাবে কাম্য। 

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র আরো বলেন, কোয়ারেন্টাইন নিশ্চিত করা শুধু স্বাস্থ্য অধিদফতরের একার দায়িত্ব নয়। এক্ষেত্রে একাধিক মন্ত্রণালয় ও অধিদফতরের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন অবশ্যই ১৪ দিন হতে হবে। স্থান সংকুলান না হলে প্রয়োজনে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন হলেও তা নিশ্চিত করতে হবে।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন, করোনার বড় বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথভাবে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের ওপরের মহল থেকে এ সিদ্ধান্ত আসবে।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়