নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৯, ২৫ এপ্রিল ২০২১
রাজধানীতে দোকানপাট ও শপিং মল খোলা রাত ৯ টা পর্যন্ত
ফাইল ছবি
রাজধানীতে দোকানপাট ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২৫ এপ্রিল) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছন।
তিনি জানান, ‘দোকান মালিক সমিতির অনুরোধে ও রোজাদার ভাই-বোনদের কথা বিবেচনা করে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই ক্রেতা-বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
এর আগে গত শুক্রবার (২৩ এপ্রিল) দোকান ও শপিংমল খোলা রাখার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা থাকবে।....বিস্তারিত
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে ৮দিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
কিন্তু মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে শপিং মল ও দোকানপাট খুলে দেয়ার বিশেষ ঘোষণা আসে সরকারের তরফ থেকে। শুধু তাই নয় আগামী ২৮ এপ্রিলের পর থেকে চলমান বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।....বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























