ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১০, ২৬ এপ্রিল ২০২১

গণপরিবহন বন্ধ থাকবে ৫ মে পর্যন্ত

গণপরিবহন

গণপরিবহন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট খোলা থাকলেও বন্ধ থাকবে গণপরিবহন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার বিকেলে জানান, আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বর্তমান অবস্থা চলবে। দোকানপাট সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। কিন্তু গণপরিবহন ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আরও বাড়ানো হলো।....বিস্তারিত

তবে গত শুক্রবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চালাতে পারব।....বিস্তারিত 

এরই পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালু করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। শনিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে এমনটাই জানান তিনি।....বিস্তারিত

কিন্তু আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় চলমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়