ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ০০:৫০, ২৭ এপ্রিল ২০২১

চলতি মাসে তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে

কাঠফাটা রোদে অতিষ্ট জনজীবন। এই তাপপ্রবাহ চলতি মাসে অব্যাহত থাকবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, চলতি মাসে তাপপ্রবাহ আরও ছড়িয়ে পড়বে বলে জানা যাচ্ছে। 

আগামী মাসের শুরু পর্যন্ত থাকবে এই গরম হাওয়া। এরপর কিছুটা ঝড়-বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসতে পারে। কিন্তু নিস্তার মিলবে না গরম থেকে। ঝড়-বৃষ্টি কমলে আবারও বাড়তে পারে তাপমাত্রা। 

সোমবার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এসব কথা জানান।

তিনি বলেন, চলতি মাসে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। দুই এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম বেশি হতে পারে। তাপপ্রবাহও আগের মতোই থাকবে। কিছু কিছু এলাকায় আরও ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে কালবৈশাখী হতে পারে। সঙ্গে কিছু বৃষ্টিও। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তবে এটি সাময়িক। গ্রীষ্মকালে এই তাপমাত্রা এমনই থাকার কথা।

গত কয়েকদিন থেকেই উল্লেখযোগ্য হারে বাড়ছে দেশের তাপমাত্রা। রেকর্ড ছাড়িয়ে গেছে গতকাল রোববার (২৬ এপ্রিল)। দেশে গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রোববার। এদিন যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় ছিল সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়