ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫৬, ২৭ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে ৫ মে পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে সাতটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেহেতু সাত দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, তাই ফ্লাইট চলাচলের বিধি-নিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

এর আগে, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয় বেবিচক। পরে তা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বলবৎ আছে। 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আরও বাড়ানো হয়েছে।....বিস্তারিত

এ বিষয়ে সোমবার (২৬ এপ্রিল) ফরহাদ হোসেন বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়