নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৪, ২৭ এপ্রিল ২০২১
করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চীন
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত অবস্থায় বাংলাদেশ। এমন অবস্থায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন।
এছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছে দেশটি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সফররত চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল উয়েই ফেঙ্গহি এই আশ্বাস দেন। বৈঠকের পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই কথা জানান।
উয়েই ফেঙ্গহি বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে।’ এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন সমস্যা সম্পর্কে চীনের মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানেও চীন কাজ করে যাচ্ছে।’
বঙ্গভবনে চীনের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, চীন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, অবকাঠামো ও যোগাযোগসহ বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্টের ভিডিও বার্তার কথা স্মরণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উয়েই ফেঙ্গহিকে বহনকারী বিমান অবতরণ করে। এসময় ফেঙ্গহকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিস্তারিত...
চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দু’দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























