ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫৩, ২৮ এপ্রিল ২০২১

খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত এবং তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘তার কিছু পরীক্ষা হয়েছে। কালকে (বৃহস্পতিবার) কিছু পরীক্ষা হবে। সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসার প্ল্যান (পরিকল্পনা) সম্পন্ন হবে। এরপর ম্যাডামকে বাসায় আনার সিদ্ধান্ত হবে।’

ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের অবস্থা স্ট্যাবল আছে। আমরা খুব আশাবাদী তিনি খুব তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আজ মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা করেছে। তারা আরও কিছু পরীক্ষার সুপারিশ করেছে।’

ডা. জাহিদ বলেন, ‘এর আগে গত ১৫ এপ্রিল ম্যাডামের সিটি স্ক্যানে ফুসফুসে অত্যন্ত মিনিমাম (কম) সংক্রমণ ছিল। কিন্তু গতকালের সিটি স্ক্যানে বিন্দুমাত্র ইনভলভমেন্ট (সংক্রমণ) নেই। কাজেই এটা ভালো দিক।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাডামের করোনার কোনো উপসর্গ নেই। আপনার জানেন আন্তর্জাতিক নিয়মে আছে কারো করোনা আক্রান্তের দুই সপ্তাহ পার হলে তার থেকে অন্যরা সংক্রমিত হয় না। সেই হিসাবে ম্যাডামের ২০ দিন চলে। এখন ম্যাডামের অন্য চিকিৎসা চলছে ‘

উল্লেখ্য, মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেখানে সিটিস্ক্যানসহ তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। জানা গেছে, শারীরিক পরীক্ষা নিরীক্ষার সুবিধার্থে হাসপাতালে আরও দুইদিন থাকতে হবে তাকে।....বিস্তারিত 

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়