ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২০, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৩, ২৮ এপ্রিল ২০২১

কারামুক্ত হলেন ইরফান সেলিম

ইরফান সেলিমের গলায় ফুলের মালা পরিয়ে দেয়া হচ্ছে

ইরফান সেলিমের গলায় ফুলের মালা পরিয়ে দেয়া হচ্ছে

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

বুধবার (২৮ এপ্রিল) বিকালের দিকে কেরাণীগঞ্জ কারাগার থেকে বের হন ইরফান্স সেলিম। এ সময় তার গলায় পরিয়ে দেওয়া হয় ফুলের মালা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাড়ে ৫টায় জামিনের কাগজপত্র দেখিয়ে তিনি কারামুক্ত হয়েছেন।

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় হাইকোর্ট বিভাগের জামিন আপিল বিভাগে বহাল রাখা হয়। তাই ইরফান সেলিমের কারামুক্তিতে কোনো বাধা ছিল না।....বিস্তারিত

হাজি সেলিমের ব্যক্তিগত একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল জানান, কারাগার থেকে বের হয়ে ইরফান সেলিম প্রথমে আজিমপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের দাদার বাড়িতে যান।

ইরফান সেলিমের বিরুদ্ধে করা মোট ৫টি মামলার মধ্য চকবাজার থানায় করা মাদক ও একটি অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাকে অব্যাহতি দেন।

বাসায় মাদক রাখার দায়ে একটি মামলায় এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। তবে এই দুই মামলায় তিনি নির্বাহী আদালতে আপিল করলে জামিন পান। 

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এরপর তিনি মোটরসাইকেল নিয়ে ওই গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন ইরফানের সঙ্গে থাকা অন্যরা গাড়ি থেকে বের হয়ে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। এ সময় তার স্ত্রীকেও গালাগাল করা হয়।

ঘটনার পরদিন ২৬ অক্টোবর সকালে বাদী হয়ে নৌবাহিনীর ওই কর্মকর্তা ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। ইরফানসহ চারজন ও অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়