নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০১, ২৯ এপ্রিল ২০২১
বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। সংক্রমণ প্রতিরোধ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, ‘শেষ ১৪ দিনের ভেতর বাংলাদেশে থেকেছেন অথবা বাংলাদেশ হয়ে আসছেন এমন কোনো ব্যক্তি কোনো সীমান্ত এলাকা দিয়ে যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য মন্ত্রণালয় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে।’
এর আগে গত সপ্তাহে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয় ভারত ফেরত যাত্রীদের ক্ষেত্রে। এর পরের দিনই দেশটিতে শনাক্ত হয় করোনার ভারতীয় ধরন।
উল্লেখ্য, ইতালিতে এখন পর্যন্ত ৪০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১ লাখ ২০ হাজার ২৫৬ জন। সেরে উঠেছেন ৩৪ লাখ মানুষ।
বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮৮ জন।
দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন। অন্যদিকে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।....বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























