ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২২:২৮, ২৯ এপ্রিল ২০২১

২৭ রমজানের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৭ রমজানের (১০ মে) আগেই সব শ্রমিকদের বেতন ও ঈদের ভাতা বা বোনাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু এপ্রিল মাসই নয়, আগের কোনও মাসের বকেয়া বেতন থাকলে সেটাও পরিশোধ করতে হবে। 

সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি। তিনি বলেন, ১০ মের মধ্যে ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে মালিকপক্ষ সংকটে রয়েছেন। ফলে কারো কারো সমস্যা হতে পারে। কিন্তু যত সমস্যাই হোক, বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত প্রায় সারা বিশ্ব। বাংলাদেশেও এর সাথে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমণ। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ৮৮ জন। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ২ হাজার ৩৪১ জনকে। বাংলাদেশে করোনাভাইরাসের আরও বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়