ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ১ মে ২০২১
আপডেট: ২১:৩৯, ১ মে ২০২১

এনওসি নিয়ে ৫ দিনে ভারত থেকে ফিরলেন ৯৭৫ জন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্ত। তবে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে দেশে ফিরতে পারবেন।

এমন সিদ্ধান্তের জেরে গত ৫ দিনে ৯৭৫ জন পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন। অন্যদিকে বাংলাদেশে আটকা পড়াদের মধ্যে ১০২ জন ভারতে ফিরেছেন।

ভারত থেকে আসা যাত্রীদের বেনাপোলে বিভিন্ন হোটেল ও ঝিকরগাছা গাজিরদরগা এতিম খানায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারা করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য ভারত সীমান্ত দিয়ে জনচলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তবে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত ২৫ এপ্রিল জানিয়েছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সীমান্ত বন্ধ থাকবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।....বিস্তারিত

বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে। তাই সংক্রমণ রোধে বন্ধ করা হয়েছে সীমান্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়