নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩৮, ৩ মে ২০২১
মাদারীপুরের নৌযান দুর্ঘটনায় নিহত ২৬: তদন্ত কমিটি গঠন
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় ২৬ জন নিহতের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সরকার অধিদফতরের উপ পরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নিহতের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক ডা. রহিমা খাতুন। সেই সাথে আহতদের চিকিৎসার ব্যয়ও বহন করা হবে।
মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এ ঘটনায় মারা গেছেন ২৬ জন। ঘটনাস্থল থেকে মাত্র ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার (৩ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও নৌ–পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহায়তা করছেন।
শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটি একটি বাল্কহেডের (বালু টানা কার্গো) পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























