ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ৩ মে ২০২১
আপডেট: ১৫:০৬, ৩ মে ২০২১

চলমান লকডাউনের মেয়াদ বাড়ছে ১৬ মে পর্যন্ত

লকডাউন। ফাইল ছবি

লকডাউন। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

এসময় জেলার মধ্যে গাড়ি চলবে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

তিনি জানান, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া বাড়ি যাওয়া ঠেকাতে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি কেবল তিন দিন দিতে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

দোকান ও শপিংমলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পুলিশ ও স্থানীয় প্রশাসন তদারকি করবে। এর ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়