ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ৩ মে ২০২১
আপডেট: ১৫:১৩, ৩ মে ২০২১

ঈদে পোশাক শ্রমিকদের ছুটি ৩ দিন

পোশাক শ্রমিক। ফাইল ছবি

পোশাক শ্রমিক। ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকরা তিন দিনের ছুটি পাবেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার এক ব্রিফিংয়ে  এই তথ্য জানিয়েছেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বাড়ি যাওয়া ঠেকাতে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি কেবল তিন দিন দিতে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেয়া যাবে না। ঈদের ছুটি তিনদিন, এর মধ্যে দুটির পড়েছে শুক্র ও শনিবার। শিল্প-কারখানাও এই সময়ে বন্ধ দিতে পারবে না।’

সরকারি অফিস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে।’

এদিকে করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।....বিস্তারিত

এসময় লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে গণপরিবহনের চালুর অনুমতি দেয়া হয়েছে।....বিস্তারিত

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন জারি করে সরকার। কিন্তু তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে ১৪ এপ্রিল থেকে আটদিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ জারি করা হয়। যা পরে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সেই মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়