নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১৮, ৩ মে ২০২১
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে
ভারতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটিতে সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টানতে হিমশিম খাচ্ছে সরকার। এমন অবস্থায় ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে ছড়িয়ে না পরে তাই ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।
সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ভারতীয় সীমান্ত বন্ধ থাকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য ভারত সীমান্ত দিয়ে জনচলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তবে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত ২৫ এপ্রিল জানিয়েছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সীমান্ত বন্ধ থাকবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।....বিস্তারিত
তবে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে দেশে ফিরতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























