ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ৩ মে ২০২১
আপডেট: ২১:১২, ৩ মে ২০২১

হঠাৎ করেই শ্বাসকষ্ট, সিসিইউতে কেমন আছেন খালেদা জিয়া?

খালেদা জিয়া

খালেদা জিয়া

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে ( করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব বেশি অবনতি হয়নি। আগের মতো ন্যাচারাল আছেন তিনি। বেডে বসেই অক্সিজেন নিচ্ছেন।

বিএনপি প্রধানের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার তত্ত্বাবধান করছেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ‘ম্যাডামের অবস্থা ন্যাচারাল আছে। হাইপ্রোফাইল রাজনীতিক হওয়ায় স্বাভাবিক কারণে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তবে তিনি এখন ভালো আছেন, অক্সিজেন নিচ্ছেন। চিকিৎসকরা তার দেখভাল করছেন।’

এর আগে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে। ওই সময় তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন এর বেশি তথ্য দিতে রাজি হননি।....বিস্তারিত

গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত  

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সিটিস্ক্যানসহ তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

খালেদা জিয়া পজিটিভ হলেও তাঁর বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়