ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৪ মে ২০২১
আপডেট: ০০:৫৬, ৪ মে ২০২১

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় তার পরিবার। ইতোমধ্যেই এ বিষয়ে পরিবার ও বিএনপির পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। 

তবে জানা গেছে, এখনও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কাদার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে টেলিফোনে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে আলাপ করেছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সরকারের অন্যান্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন।

সোমবার (৩ মে) বিকেলে ৭৫ বছর বয়সী খালেদাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে সন্ধ্যার দিকে জানা গেছে শারিরীকভাবে স্থিতিশীল অবস্থায় সিসিইউতে আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত...

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম জাহিদ হোসেন বলেন, আজ ভোরের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব কারেন। সিসিইউতে তিনি চিকিৎসাধীন আছে। মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে। যথাযথভাবে চিকিৎসা চলছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্টের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মানুষের যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে শ্বাসকষ্ট হতে পারে। সবকিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। সবকিছু শেষ হলে তবেই জানা যাবে।

সোমবার (৩ মে) বিকেলে ৭৫ বছর বয়সী খালেদাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন। বিস্তারিত...

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন। বিস্তারিত...

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সিটিস্ক্যানসহ তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

খালেদা জিয়া পজিটিভ হলেও তাঁর বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়